মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিরপুর-১০ নম্বরে মেট্রো রেলের স্টেশন চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে মিরপুর-১০ ও আশপাশ যুক্ত হলো মেট্রোরেল যোগাযোগে।

আজ বুধবার (১ মার্চ) সকাল ৮টায় খুলে দেওয়া হয় মিরপুর-১০ নম্বর স্টেশন। সাড়ে ৮টায় যাত্রী ওঠানামা শুরু হয়।

মিরপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন মিরপুর-১০। এখানে বসবাসও বেশি মানুষের। স্টেশন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীর পাশাপাশি বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়।

রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেলটি ম্যাস র‍্যাপিট ট্রানজিট (এমআরটি) লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। পুরো কমলাপুর পর্যন্ত ট্রেন চলতে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ