মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পঞ্চগড়ের ‘সালানা জলসা’ অবিলম্বে বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ’।

আজ বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সদস্য সচিব মাওলানা লোকমান মাযহারী সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আগামী ৩, ৪, ও ৫ মার্চ তিন দিনব্যাপী পঞ্চগড়ের আহমদনগরে অমুসলিম কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ/২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে পঞ্চগড়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ, সারাদেশে নবীপ্রেমিক তাওহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণসহ তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খতমে নবুওয়তের দুশমন কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং ধর্মীয় সৌহার্দ্য বিনষ্টের লক্ষ্যে সময় সময় এ ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। তারা খোলা ময়দানে ঈমানবিধ্বংসী জলসা করার দুঃসাহস কীভাবে দেখায়? প্রশাসনের নীরবতায় আমরা বিস্মিত। বাংলাদেশ সরকার কাদিয়ানীদের এসব ঈমানবিধ্বংসী অপতৎপরতা বন্ধ করার পরিবর্তে রহস্যজনকভাবে নীরবতা পালন করে যাচ্ছে। আমরা সরকারের এই নীরবতার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপামর মুসলিম জনরোষ যে-কোনো মুহূর্তে যে-কোনো দিকে মোড় নিতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ বলা হয়, আমরা সরকারের কাছে দাবি জানাই— যেন অনতিলম্বে কাদিয়ানীদের এই সালানা জলসা বন্ধ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে এবং নবীজি সা.-এর খতমে নবুওয়তকে অস্বীকারকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণা করে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ