মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সরকার: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আবারও ক্ষমতায় এলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আজ শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, 'জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নপূরণে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, শহীদদের নামে এলাকার রাস্তার নামকরণ করা হবে।'

তিনি বলেন, 'জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা জয় বাংলা স্লোগান, দেশের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। তারা মুক্তিযুদ্ধের চিহ্নও রাখতে চায়নি। স্বাধীনতাবিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের চলমান উন্নয়ন-অগ্রগতি সব ধূলিসাৎ হয়ে যাবে।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ