মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পবিত্র শবেবরাতে যেসব নিষেধাজ্ঞা ডিএমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ মঙ্গলবার ৭ মার্চ রাতে পবিত্র শবেবরাত (লাইলাতুল বরাত)। মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে মুসলিম উম্মাহ আল্লাহর দরবারে ইবাদত-বন্দেগিতে মশগুল হন। এ উপলক্ষে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিরাপত্তার অংশ হিসেবে থাকছে বিভিন্ন মসজিদ ও মাজার কেন্দ্রিক চেকপোস্ট ও পিকেটিং ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে মোটরসাইকেল নিয়ে মোবাইল টিম। এসবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএমপির আইএডি ও গোয়েন্দা টিম। এ ছাড়া বিশেষায়িত সহায়ক দল হিসেবে থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট।

সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার (৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) রাতে উদযাপিত হবে পবিত্র শবেবরাত। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন বুধবার ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ