মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল ভবন নির্মাণ করবে ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাবতলী সিটি পল্লির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সে জন্য প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটি এবং দরপত্র উন্মুক্তকরণ কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক গণমাধ্যমকে জানান, এরই মধ্যে পৃথক দুটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন তিনি। এই প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারপার্সন করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে।

এছাড়া এই প্রকল্পের পরিচালককে কমিটির সদস্য সচিব এবং অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পের দরপত্র উন্মুক্তকরণ কমিটিতে প্রকল্পের পরিচালককে কমিটির চেয়ারপার্সন এবং অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। পৃথক এই দুই কমিটি দ্রুততার সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং সার্বিক বিষয় সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ