মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রাজশাহী বোর্ডের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে রাজশাহী বোর্ড। এতে ফেল থেকে পাস করেছে ২৪ জন শিক্ষার্থী।

আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল ৪২ হাজার ৭৪৬টি। মোট ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে। এতে ফল পরিবর্তন হয়েছে ৮৬ জন শিক্ষার্থীর। তবে এবার শিক্ষাবোর্ডে ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।

করোনার কারণে দেড় বছর সরকারি ক্লাস না হওয়ায় ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ১ লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে এবং ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২০১টি কেন্দ্রে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ