মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গাজীপুরে মুরগিবাহী পিকআপ ও ট্রাকের সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরে মুরগিবাহী পিকআপের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) রাত ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ রোববার (১২ মার্চ) সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে আরিফুল। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এ সময় একজনকে মৃত ও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তিনি আরও জানান, আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত আরেকজনের পরিচয় জানা যায়নি।

উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, শনিবার রাতে মুরগীবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে মর্গে এসে দুজনের মরদেহ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, শনিবার রাত ২টায় খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ