শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মেট্রোরেলের আরও দুটি স্টেশন খোলা হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যাত্রী চলাচলের জন্যে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর দুটি স্টেশন আজ বুধবার চালু হচ্ছে। উত্তরা-আগারগাঁও রুটে আজ থেকে এ দুই স্টেশনে ট্রেন থামার পাশাপাশি চালু হবে যাত্রী পরিবহন।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সর্বশেষ চলতি মাসের শুরুতে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি যুক্ত হলে মেট্রোরেলে স্টেশনের সংখ্যা হবে সাতটি।

এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ