মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আরো তিন দিন বৃষ্টিপাতের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চৈত্রের তীব্র গরমে একপশলা বৃষ্টি দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। গতকাল রোববার আবহাওয়াবিদরা এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘পশ্চিমা লঘুচাপের কারণে মূলত সারা দেশে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২২ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর পর থেকে ধীরে ধীরে তা কমতে থাকবে।’

জানা যায়, কালবৈশাখীর সঙ্গে দখিনা বাতাস বয়ে যাওয়ায় সারা দিন আকাশ মেঘলা দেখাচ্ছে। তাই আপাতত কালবৈশাখী খুব একটা জোরালো হচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ