শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পর্তুগালে দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:পর্তুগালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আবারও বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নির্মাণকাজে কর্মরত অবস্থায় দেয়াল ভেঙে দুর্ঘটনার শিকার হন তারা।

পর্তুগালের আলগার্ব এর বেজা এলাকায় গত সোমবার (২০মার্চ) বিকেলে নিজ কর্মস্থলে শাহীন মিয়া (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) নামে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়।

মৃতদের পরিচিত যারা ছিলেন তাদের দেয়া তথ্য অনুসারে, শাহীন আহমেদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানায় এবং শোহেদ মিয়ার বাড়ি সিলেট জেলার গোলাপগজ্ঞ থানার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামে।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও ডাক্তার এসে দুজনকে মৃত ঘোষণা করে এবং বেজা সেন্ট্রাল হাসপাতালে তাদের লাশ পাঠানো হয়। প্রবাসী দুজনের মৃত্যুতে গোটা পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির সবাই শোকে ভাসছেন।

-এসআর