মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

বায়ু দূষণের তালিকায় ঢাকা ষষ্ঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বাতাসের মান গতকালের চেয়ে খারাপ। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৫৫, অবস্থান ষষ্ঠ। এর আগে গতকাল (রবিবার) স্কোর ছিল ১৩১, তার আগের দিন স্কোর ছিল ১৪৩।

অন্যদিকে, আজ (সোমবার) বাংলাদেশ সময় সকালে ১৯৬ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এর আগের দুই দিনও শীর্ষে ছিল শহরটি।

সোমবার সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, চিয়াং মাইয়ের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, চীনের উহান এবং সৌদি আরবের রিয়াদ। এরপর রয়েছে ঢাকা। আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে ইরাকের বাগদাদ, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং চীনের শেনইয়াং শহরে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো 'বিপজ্জনক'। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে 'বিপজ্জনক' স্থানে রাখা হয়।

এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ