সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

অক্টোবরে বেফাকের জাতীয় কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আলম, বিশেষ প্রতিবেদক

আগামী ৭ অক্টোবর শনিবার কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে সারাদেশের বেফাকভুক্ত মাদরাসার সদস্যরা অংশ গ্রহণ করবেন। সদস্যদের মতামতের ভিত্তিতে বেফাকের সভাপতি ও মহাসচিব মনোনীত হবে। তবে কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি। খাস কমিটি বসে স্থান চূড়ান্ত করবে।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।  বৈঠকে সভাপতিত্ব করেন বেফাকের সভাপতি ও হায়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।  আল্লামা মাহমুদুল হাসান উপস্থিত শুরায় গুরুত্বপূর্ণ বক্তব্যও প্রদান করেন।

এছাড়াও বৈঠকে গঠনতন্ত্র সংশোধনের অনুমোদন, দুস্তুরুল মাদারাসি (মাদরাসা পরিচালনা নীতিমালা) অভ্যন্তরীণ অডিটসহ  বিষয়ের অনুমোদন হয়েছে।

বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ(পীর মধুপুর),  মুফতি মনসুরুল হক, মাওলানা আনাস মাদানী,  মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মুফতি জসিম উদ্দিন, মাওলানা জাফর আহমদ, মীর ইদ্রিস, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতি ‍মিজানুর রহমান সাঈদ, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, কোষাধ্যক্ষ মাওলানা মুনীরুজ্জামানসহ শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. -এর ইন্তেকালের পর শূণ্যপদে সভাপতি মনোনীত হন আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব পদে মনোনীত হন মাওলানা মাহফজুল হক।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ