|| হাসান আল মাহমুদ ||
‘আমাদের মুরব্বি আলেমগণ শিক্ষা সিলেবাসকে সেভাবেই সাজিয়েছেন, যাতে শিক্ষার্থীদের মেধা বিকশিত হয়, শক্তিশালী হয়। মানতিক পড়ার দরকার নেই, তা যুগের চাহিদার সাথে মিলে না এ ধরেণের কথা অযৌক্তিক’ বলে মতামত ব্যক্ত করেন জামিয়া রাহমানিয়া আজিজিয়া’র প্রধান মুফতি ও মারকাজুল মাআরিফিন নোমানিয়া’র পরিচালক লেখক ও শিক্ষাবিদ আলেম মুফতি হিফজুর রহমান।
সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে মোহাম্মদপুর বছিলায় অবস্থিত নিজের পরিচালিত প্রতিষ্ঠান মারকাজুল মাআরিফিন নোমানিয়ায় এক দুপুরে সাক্ষাৎকারে তিনি এই মতামত ব্যক্ত করেন।