বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বন্যাকবলিতদের মাঝে ‘উপহার’ নিয়ে চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও পানিবন্দি মানুষের মাঝে ‘উপহারসামগ্রী বিতরণ করছে চরমোনাই পীর

|| নুর আলম সিদ্দিকী ||

ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও পানিবন্দি মানুষের মাঝে ‘উপহারসামগ্রী, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ’ করেছে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে এই উপহার (ত্রাণ) বিতরণ শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এসময় নোয়াখালী সুপার মার্কেট মোড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আধিপত্যবাদী ভারত কৃত্রিম বন্যার সৃষ্টি করে 'দিল্লির ক্রীতদাস' খুনী হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশের মজলুম জনসাধারণের ওপর।

তিনি অভিযোগ করে বলেন, ভারত পরিকল্পিত পানি আগ্রাসনে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এদেশকে একটি নতজানু, তাঁবেদার ও পঙ্গুরাষ্ট্র হিসাবে দেখতে চায়।

ইসলামী আন্দোলনের নেতা আহমদ আবদুল কাইয়ূম জানান, শনিবার সকাল ৯টায় কুমিল্লা জেলার লাকসামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দলের আমির। এসময় দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান ও মাওলানা নেছার উদ্দিন উপস্থিত ছিলেন।

এরপর কুমিল্লা লাকসামের ধামৈছাতে ত্রাণ বিতরণ করেন আমির। সেখান থেকে তিনি নোয়াখালী বেগমগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থিত মানুষের খোঁজখবর এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

আহমদ আবদুল কাইয়ূম জানান, এছাড়াও মাইজদীতে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী হাদিয়া প্রদান করেন ইসলামী আন্দোলনের আমির।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ