|| হাসান আল মাহমুদ ||
অনুমতি ব্যতীত গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার ২ (দুই) কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ পুলিশ কমিশনারের কার্যালয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নিষেধাজ্ঞা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমা দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লীদের সমাগম হয়। উক্ত মুসল্লীদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষ