মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কাবা প্রাঙ্গণে মাওলানা রায়হান খাইরুল্লাহর জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের নামাজের পর মক্কার পবিত্র কাবা প্রাঙ্গণে লেখক অনুবাদক মাওলানা রায়হান খাইরুল্লাহ-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উমরার সফরে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিন দিন অসুস্থ থাকার পর গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের সময় দুপুর ১টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাজায় তাঁর মামা,মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অনেক বাংলাদেশি উপস্থিত ছিলেন।

উমরার সফরকালে তিনি তাঁর ফেসবুক পেজে একটি আবেগময় পোস্ট করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন: 'মদিনা তো মদিনাই। এর কোনো তুলনা নেই। মদিনার মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। সবুজ গম্বুজের কাছে এলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মসজিদে নববীতে প্রবেশ করলে আর বের হতে মন চায় না। শান্তির এই নগরের বাসিন্দা বানিয়ে দিন, হে আল্লাহ!'

মাওলানা রায়হান খাইরুল্লাহর সেই আকুল প্রার্থনা আল্লাহ তায়ালা কবুল করেছেন। তিনি যেন পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমিতেই চিরনিদ্রায় শায়িত হতে পারেন, আল্লাহ তায়ালা তাঁকে সেই সৌভাগ্য দান করেছেন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ