ইনজামামুল হক
মাওলানা ইলিয়াস হুসাইন—একজন প্রতিভাবান ও মেধাবী তালিবে ইলম। ২০১৭ সালে হাইআতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশের হাজারো মেধাবী শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান অর্জন করে আলোচনায় আসেন তিনি। সে সময় রাজধানীর আফতাবনগরে অবস্থিত আল জামিআতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী ছিলেন তিনি।
তাঁর এই ঐতিহাসিক সাফল্যে বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা হিসেবে হজ্ব করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইলমে দীনের উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি তখন ভারতের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দে গমন করেন। পরে দেশে ফিরে তিনি জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় ইসলামি আইন বিভাগ (ইফতা) বিভাগে ভর্তি হন। ঠিক তখনই