সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

আত্মমর্যাদার মাধবপুর ও উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মাসউদুল কাদির||

আমি মাধবপুর উপজেলা উলামা পরিষদের মিডিয়া সম্পাদক। দায়িত্বটা বড় কিন্তু কাজের কাজ তো আসলে কিছুই আমরা করতে পারি না। একটি সংগঠন চাইলে কি করতে পারে, মানুষকে সাংগঠনিকভাবে একত্র থাকতে হয় কী কারণে? এ প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ।

যে সংগঠন তরুন প্রজন্মকে নিয়ে ভাবে না, শিশু-কিশোরদের নিয়ে চিন্তা করে না -সে সংগঠনের আদতে কোন দরকার নেই। তবে হ্যাঁ, পকেট সংগঠনের সভাপতি সেক্রেটারি কিংবা অন্যান্য পদের অনেকে মালিক বনে যেতে পারেন।  সেটা ভিন্ন বিষয়।

আজকে মাধবপুর উপজেলা নিয়ে কিছু কথা বলতে চাই।  মাধবপুর উপজেলা উলামা পরিষদ গুণী আলেমদের মেহনতের ফসল। দ্বীনকে উচ্চকিত করতে যে আলেমগণ হরহামেশা পরিশ্রম করে চলেছেন-তারাই উলামা পরিষদের কান্ডারী। আল্লাহ তায়ালা তাদেরকে কবুল করুন।

তারুণ্যকে বাঁচানোর দায়িত্ব : নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর গল্প এটি। একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য অবশ্যই তারুণ্যকে নিয়ে কাজ করা দরকার। স্মার্ট ও তথ্যপ্রযুক্তির কবলে পড়ে এখন তারুণ্য বেঁকে বসেছে, জোয়া à¦