বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের দুই সিএনজির প্রতিযোগিতায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

আমাদের একজন মুফতী আব্দুল মালেক আছেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ||

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একজন মুফতী আব্দুল মালেক আছেন। তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার। মুফতী আব্দুল মালেক একজন বিদগ্ধ ফেকাহবিদ, হাদীস বিশারদ। তাঁর শাস্ত্রীয় পাণ্ডিত্যের খ‍্যাতি বাংলাদেশের সীমানা পেরিয়ে পাকিস্তান, ভারত এমনকি আরব দুনিয়াতেও বেশ সমাদৃত। মুফতী আব্দুল মালেক একজন নীরব জ্ঞানতাপস।

তবে যখন দ্বীনের ছদ্মবেশে বদদ্বীন বিষবাষ্প ছড়াতে তৎপর হয়ে ওঠে, তখন মুফতী আব্দুল মালেকরা নীরবতা ভেঙে সরব হয়ে উঠেন। যা সত্য তা উম্মাহর সম্মুখে তুলে ধরেন। ‘মখমলে ঢাকা ক্ষতিকর অখাদ্য’ সম্পর্কে সতর্ক করেন। ‘হারদিল আজিজ’ চরিত্রের মানুষের ব্যাপারে সজাগ করেন। যারা নিজের সুরক্ষিত দুর্গে বাতিল অনুপ্রবেশের দুয়ার খোলে, তাদের থেকে বেঁচে থাকার কথা বলেন।

এ কারণে মুফতী আব্দুল মালেক সাহেব এবং তাঁর মতো মনীষীগণ কিছু বর্ণচোরের চক্ষুশূল হয়ে উঠেছেন। তারা তাঁকে বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। ওদের টার্গেট বায়তুল মোকাররমের খতিবের পদ বাগিয়ে নেয়া। প্রথমত নিজ গোত্রের কাউকে এ স্থানে নিয়োগ পাওয়ার অনুকূল পরিবেশ তৈরি করা। আর যদি তা না হয়, তাহলে এমন কোনো গুপ্ত মিত্রকে সেখানে বসানো যায় কি না, যে তাদের প্রতি ‘সহৃদয়’ হয়ে থাকবেন।

ওরা বর্তমানে খতিব মাওলানা ওবায়দুল হক রহ.-এর প্রশংসায় গদগদ হয়ে উঠে। হাবভাবটা এমন, খতিব সাহেব রহ. যেন ওদের গোত্রেরই একজন। এটা মূলত ওদের পুরোনো অপকৌশলের ধারাবাহিকতা মাত্র। অনেকটা ‘হুব্বে আলী বুগজে মুয়াবিয়া’-এর মতো। অথচ খতিব সাহেব রহ.-এর বক্তব্য, লেখায় ওদের ভ্রান্তি ফুটে উঠেছে। এরা সুবিধে মতো ওবায়দুল হক রহ.-কে ঢাল হিসেবে ব্যবহার করে। আবার বাবুনগরী সাহেবের মতো বুযুর্গ আলেমকে তির্যকবানে জর্জরিত করে।

লেখক: মুহতামিম, জামিয়া হোসাইনিয়া আরজাবাদ, ঢাকা; সহসভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ