রাষ্ট্র সংস্কার সময়ের অনিবার্য দাবি এ আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পেশাজীবী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) সকালে জজকোর্ট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল জজকোর্টের বিভিণ্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
আইনজীবী নেতৃবৃন্দ বলেন, খুনি হাসিনার কবল থেকে দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হলো। স্বাধীনতা যুদ্ধে ছাত্র-জনতার বিজয় হয়েছে। খুনিদের পতন হয়েছে। এখন রাষ্ট্র সংষ্কার প্রয়োজন। দুর্নীতি, দুঃশাসন হটিয়ে দেশকে সংষ্কার করতে হবে। অবাধ, সুষ্ঠ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (চ.জ) চালু করতে হবে।
পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সেক্রেটারী জ