বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বরেণ্য মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলায় অবস্থিত জামিয়া রাহমানিয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন। সম্মেলন ঘিরে ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম-মাশায়েখদের পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট মেহমানদের অংশগ্রহণের কথা রয়েছে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.-এর জীবন ও কর্মের ওপর প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন। এ ছাড়া জামিয়ার ফারেগিন হাফেজ ও আলেমদের পাগড়ি প্রদান করা হবে। সব মিলিয়ে সম্মেলনটি দেশ-বিদেশের আলেম, উলামা ও দ্বীনপ্রিয় মানুষের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।

মাদরাসার শাইখুল হাদিস ও সম্মেলনের অন্যতম জিম্মাদার মুফতি ওয়াজেদ আলী জানান, ইতোমধ্যে দুই হাজারের বেশি মেহমানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় মুরুব্বিদের অনেকেই সম্মেলনে অংশ নেবেন। সার্বিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।

হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. দেশের প্রখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন ও ওয়ায়েজ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমিরের দায়িত্বও পালন করেছেন। দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

২০২০ সালের ১৭ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। করোনা মহামারির কঠোর বিধিনিষেধের মধ্যেও তাঁর জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে। সে সময় জানাজার এই বিশাল উপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ