নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ ইশা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের নেতৃত্বে তারা হাসপাতালে যান। এ সময় তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাআদ বিন জাকির বলেন, নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আল গাজী, শরীফ সিয়াম, আহমাদ প্রমুখ।
আইও/