মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসা পরিদর্শন করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় তাঁরা মাদরাসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী মাদরাসাটি পরিদর্শন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নির্দেশে তাঁরা সেখানে যান।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এ ধরনের দুর্ঘটনায় শুধু অবকাঠামোগত ক্ষতিই হয় না, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। তাঁরা এ ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেন এবং আল্লাহ তাআলার কাছে সবাইকে হেফাজত করা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তাওফিক কামনা করেন।

তাঁরা আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের নেতৃবৃন্দ। তাঁরা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাদরাসার বিপুল পরিমাণ কিতাবসহ বিভিন্ন সম্পদ পুড়ে যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যান। তাঁদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ