মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাঁরা মাদরাসাটি পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ও কোষাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় মাদরাসাটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করছিলেন। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাদের কেউ সরাসরি আগুনে দগ্ধ না হলেও ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, হাসপাতালে আসা ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৬৩ জনকে ভর্তি করে জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা মূল্যায়ন শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, ৭২ ঘণ্টা না গেলে আক্রান্ত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তাদের চিকিৎসায় ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ