বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশ খেলাফত মজলিসের মুগদা থানা শাখা পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের রাজধানীর মুগদা থানা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) শুক্রবার বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখার মজলিসে শূরার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

শূরার অধিবেশনে মাওলানা রোকনুজ্জামানকে সভাপতি, মাওলানা নাসিরুদ্দিনকে সিনিয়র সহসভাপতি এবং মুফতি ফয়জুল্লাহকে সাধারণ সম্পাদক করে শাখা পুনর্গঠন করা হয়।

দায়িত্বশীলদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।

মেহমান ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা শরিফুজ্জামান জসিম, মহানগর দক্ষিণের বায়তুল মাল সম্পাদক মাওলানা উবায়দুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা ফয়জুল্লাহ।

উপস্থিত ছিলেন যুব মজলিস মুগদা থানা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

আরএইচ/