বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা

আন্দোলনের মুখে শাহবাগ, বন্ধ যান চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সেখানে পুলিশের পালটা পালটি ধাওয়ার ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ায় শাহবাগ এলাকায় ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে পরীক্ষার্থীরা এখনও চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে আছেন। শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের দাবি, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, পরীক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ওসি বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আমিও আহত হয়েছি। তারা এখনো সড়কে অবস্থান করছে।

দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন পরী