ইমাম-মুয়াজ্জিনদের কাছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদান হস্তান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এই অনুদান হস্তান্তর করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০ টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ৫০ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়।
ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে, জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।
ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান à