বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এক নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করে ময়লা ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা মহানগরী নিশ্চিত করার জন্য মহানগরীর যাবতীয় ময়লা ও বর্জ্য যথাসময়ে অপসারণ করা দরকার। ঢাকা মহানগরীতে দিনের বেলায় সাধারণত জনসাধারণের ব্যাপক সমাগম ঘটে।

তাই অধিকতর পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগপূর্বক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এমতাবস্থায়, ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকল্পে ময়লা ও বর্জ্য অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। 

এই নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে স্থানীয় সরকার বিভাগের সরকারের যুগ্মসচিব (নগর উন্নয়ন অনুবিভাগ), স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং দুই সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ