শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বগুড়ায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত বগুড়ার গাবতলী উপজেলায় নিম্ন আয়ের প্রায় ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাবতলী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উনচুরকি মাদ্রাসা ও কয়েকটি এতিমখানায় কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা ছাবেদ আলী সরকার, মতিউর রহমান কামাল, সাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, নাছির উদ্দিন বুলবুল। পৌর এলাকায় ১০ হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। গাবতলী উপজেলার বিভিন্ন এতিমখানাসহ অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

বিএনপি নেতা ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম জানান, বগুড়ার গাবতলীর কৃতি সন্তান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে সবসময় কাজ করেন। তিনি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দেশের বাইরে থাকলেও জনগণের পাশে সব সময় রয়েছেন। তার নির্দেশেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে চলতি শীতে প্রায় ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ