রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কারাগার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের দিন গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব–১৪।  বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব–১৪  মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম।

এর আগে বুধবার রাতে জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ছম আলীকে (৬৮) গ্রেফতার করে র‌্যাব।

তিনি শেরপুর সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদেরভিত্তিতে হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ