রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রংপুরে পারিবারিক কবরস্থানে চিরশায়িত ফায়ার ফাইটার নয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন চিরশায়িত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, রাত ৯টা ৩৫ মিনিটে সোহানুরের মরদেহ বহনকারী ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছায়। গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশের পর সোহানুরকে একনজর দেখার জন্য ছুটে আসেন মানুষ। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ নামানোর পর তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে অনেকে। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। রাত সাড়ে ১০টায় বাড়ির পাশের একটি মাঠে সোহানুরের জানাজা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ