রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মৌলভীবাজারে গণ অধিকার পরিষদ ও জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারির সাথে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার চৌমুহনী পয়েন্টস্থ স্বাদে গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি ইয়ামীর আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গণ ও যুব অধিকার পরিষদের নেতারা।

উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আফজান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ মাহিদুল, যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তানিম আহমেদ রুহিন, যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: আরিফ হোসেন সহ আরও অনেকেই।

সৌজন্য সাক্ষাতে দেশকে সুন্দর ও সুসংগঠিত তারুণ্য নির্ভর করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন নেতারা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ