রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি।।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলন'২৫ অনুষ্ঠিত হয়েছে।আজ (২জানুয়ারি)বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সম্মেলন শুরু হয়।

জেলা শাখার সভাপতি মোঃ ইকবাল মাহমুদের সভাপতিত্বে  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুনতাছির আহমাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার  সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি  মাওলানা বশির উদ্দিন।   প্রধান অতিথির বক্তব্যে  মুনতাছির আহমাদ বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ১৯৯১সাল থেকে পথচলা শুরু হয়। দীর্ঘ ৩৪বছর আমরা এদেশের মাটিতে ছাত্র, শিক্ষার্থী ও তরুণদেরকে নিয়ে কাজ করেছি।একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি ছাত্র সমাজকে ইসলামী আন্দোলনের পতাকা দলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলন শেষে  ২০২৫সেশনের খাগড়াছড়ি জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এর আংশিক  কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হলেন সভাপতি হাফেজ মুহাম্মাদ শফিকুল ইসলাম নোমান,সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজিমুস সাকিব।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ