রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘তারুণ্যের উৎসব প্রস্তাবনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি>>

আজ ৫ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা, তারুণ্যের উৎসবের প্রস্তাবনা প্রদান করে জেলা প্রশাসক বরাবর।

অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে পুরো দেশে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব_২০২৫ ঘোষণা করে, বাস্তবায়নের উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা ৫০ দিনের কার্যক্রমের প্রস্তাবনা পেশ করেন। জেলা প্রশাসক ফৌজিয়া খান এতে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন আমাদের বাস্তবায়ন কমিটির কাছে পৌছানো হবে, সবগুলো পয়েন্ট যথাযথ হলে আমরা বাস্তবায়ন করবো এমনি আমাদের কার্যক্রমের সাথে অনেক পয়েন্ট একই হবে।।

তারুণ্যের উৎসব প্রস্তাবনার মধ্যে অন্যতম হলো শহীদ ও আহত পরিবারদের নিয়ে মিলনমেলা করা, ফ্যাসিবাদের দোসররা যেনো অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা থাকা, স্কুল-কলেজ-কওমি মাদরাসা সবার অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাই আন্দোলনের ডকুমেন্টারি তৈরা করা এবং জনবহুল মোড়ে মোড়ে প্রদর্শনী করা, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মেয়েদের সম্মাননা, উপহার প্রদান করাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা।

প্রস্তাবনা প্রস্তুত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফ আলী সোহান, উপস্থাপন করে জেলা সমন্বয়ক ইকরাম, মুদ্দাসিসর, আরিফ, উৎস।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ