রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মমতাজের জামিন স্থগিত থাকবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন আপিল বিভাগ। সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন আপিল বিভাগ। ২০ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানি হবে আর ততদিন পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

এদিন আদালতে মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত সপ্তাহে চেম্বার বিচারপতির আদালত তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, তার মোবাইল ফোনে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চেষ্টার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় অ্যাডভোকেট মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলাও রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ