রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন মামলার গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে আ'লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার শেষে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন-পুলিয়া এলাকার জোনায়েত ‍ওরফে জোলায়েত মিয়া(৩৫), কাপুড়িয়া সদরদী গ্রামের জিহাদ মুন্সী(২৪), স্থানীয় আ'লীগের সভাপতি  পাতরাইল গ্রামের মো. আহাদ মিয়া(৫০), চৌধুরীকান্দা সদরদী গ্রামের মো. মামুন শেখ(৪৪) ও ওয়ারেন্ট মুলে উথুলি দিঘীরপাড় গ্রামের মো. মাসুদ তালুকদার ওরফে মাসুম। এছাড়া বাকপুরা গ্রামের মো. রাকিব সিকদারকে(২৩) ৩৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ৫ জনকে আটক করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মামলার আসামি। সোমবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ