রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুর্গাপুরে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বন্যপ্রাণী পাচার রোধ, বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নেত্রকোনার দুর্গাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধিদের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য এনিমেলস অফ সুসং’-এর সদস্যদের এই সভা আয়োজিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা এবং আব্দুল্লাহ আস সাদিক। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচির (ওঈওঞঅচ) পোগ্রাম কোঅর্ডিনেটর নাসির উদ্দিন এবং পোগ্রাম লিড সামিয়া সাইফ। দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সহ-সভাপতি সুমন রায়, এবং সাংবাদিক আল-নোমান শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বন্যপ্রাণী অপরাধের প্রধান চ্যালেঞ্জ, যেমন শিকার, অবৈধ বাণিজ্য এবং বাসস্থান ধ্বংসের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তারা বন্যপ্রাণী সংরক্ষণে যুবসমাজের ভূমিকা এবং স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

‘সেভ দ্য এনিমেলস অফ সুসং’-এর স্বেচ্ছাসেবকরা তাদের গত চার বছরের কার্যক্রম তুলে ধরে জানান, তারা ৫৩টি রেসকিউ অপারেশনের মাধ্যমে ২০টি অজগর সাপ, ১৬টি লজ্জাবতী বানর, বনরুই, মায়া হরিণসহ অসংখ্য প্রাণী উদ্ধার করেছেন এবং এসব প্রাণী পুনরায় বনে অবমুক্ত করেছেন।

সভায় দুর্গাপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বন্যপ্রাণী অপরাধ রোধে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ