রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিস কর্মীদের এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার জন্য ছাত্র মজলিস কর্মীদের এগিয়ে আসতে হবে। ছাত্র মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র মজলিসের আদর্শ প্রচারে যোগ চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরস্থ পৌর কনফারেন্স হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ এসব কথা বলেন কে এম ইমরান হুসাইন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শাখা সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফার সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু সালমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মুহিবুল ইসলাম, প্রাক্তন কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক হাসান আহমাদ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস জেদ্দা মহানগর শাখা সভাপতি মাওলানা আব্দুল মুকিত রূপাপুরী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি ইমাদ উদ্দীন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি রাফি উদ্দীন মাবরুর, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক সাইদুজ্জামান চৌধুরী তারেক, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি মুফতি ইব্রাহিম খলিল, ছাত্র মজলিস সিলেট দরগাহ মাদ্রাসা শাখার সাবেক সভাপতি কে এম রহমত উল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নাঈম আহমদ প্রমূখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ