রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভাঙ্গায় ঐতিহ্যবাহী বালিয়াচরা শামসুল উলুম কওমি মাদরাসার মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি::

আজ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াচরা শামসুল উলুম কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার বিশেষ অনুরোধ জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় যুবসমাজ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাদ আছর থেকে মাদরাসা ময়দানে বার্ষিক এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাদরাসার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি আমজাদ হোসাইন আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা, হাফেজ ক্বারী মাওলানা মাহবুবুর রহমান তারিফী (জামালপুর), বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মিজানুর রহমান ফরিদী।

এ ছাড়াও আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন (এম.এস.এস)সহ আলেম ওলামাগণ।

মাহফিলে স্টেজ পরিচালনায় থাকবেন পূর্ব সদরদী দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম আলী হায়দার বিন সিদ্দীক ও অত্র মাদরাসার হিফজুল কুরআন বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোশারফ হোসাইন।

উক্ত মাহফিলটি মিডিয়া প্রচার ও হ্যান্ডবিল সৌজন্যে রয়েছে সেবা ডেন্টাল এন্ড হোমিও হল বালিয়াচরা বাজার-৩য় শাখা প্রতিষ্ঠানটি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ