রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদানিয়া ছাত্র সংসদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ>>

সিলেটের জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুরে মাদানিয়া ছাত্র সংসদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মাসুদ খাঁনের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক মাওলানা শহিদুল হকের সঞ্চালনায় ২০২৪-২৫ ঈসায়ী/১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বছরব্যাপী বক্তব্য, কুরআন তেলাওয়াত, প্রবন্ধ পাঠ এবং হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। একইসঙ্গে মাদরাসার সাবেক শিক্ষক ও বর্তমানে পর্তুগাল প্রবাসী মাওলানা হাফিজ উদ্দীন এবং শায়খুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা আলহাজ্ব আব্দুশ শহীদ। এছাড়াও বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা শিব্বির আহমদ, সংবর্ধিত অতিথি মাওলানা হাফিজ উদ্দীন, শিক্ষা-সচিব মুফতি ওলীউর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জামাল উদ্দীন চৌধুরী, মাওলানা সালমান ফার্সি এবং সানূর মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ