রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৩৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র আব্দুর রহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম>>

দীর্ঘ ৩৩ দিন ধরে নিখোঁজ রাজশাহী জেলার এয়ারপোর্ট থানাধীন বিরস্তইল পূর্বপাড়া মাদানি মাদরাসার প্রথম বর্ষের ছাত্র হাফেজ মুহাম্মাদ আব্দুর রহিম (১৪)। নিখোঁজ আব্দুর রহিম একই থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের মুহাম্মাদ হাসান আলীর ছোট ছেলে।

রবিবার (১৯ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১২ টায় নিখোঁজের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন আব্দুর রহিমের বড়ভাই মাওলানা আব্দুল্লাহ বিন হাসান।

তিনি জানান, গত (১৭ ডিসেম্বর) মঙ্গলবার রাত ৯ টা থেকে আমার ছোটভাই হাফেজ মোঃ আব্দুর রহিমকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে বিরস্তইল পূর্বপাড়া মাদরাসার ছাত্র। আমাদের জানামতে সে মাদরাসাতেই ছিলো, সেখান থেকেই নিখোঁজ হয়েছে। আমরা তাকে আত্মীয় স্বজনদের বাসা বাড়িসহ বিভিন্ন জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেও খুঁজে পাইনি। তার নিখোঁজের আজ ৩৩তম দিন।

মাওলানা আব্দুল্লাহ বলেন, আমরা ভাইবোন সর্বমোট ৭জন। আব্দুর রহিম সবার ছোট। তার নিখোঁজের পর থেকে এ পর্যন্ত আমার মা অস্বাভাবিক কান্নাকাটি করছেন। খাওয়া-দাওয়া, ঘুমসহ স্বাভাবিক কাজকর্ম সবই বন্ধ। মা একেবারেই ভেঙ্গে পড়েছেন, এই মুহুর্তে তিনি খুবই অসুস্থ।

তিনি জানান, ছোটভাই আব্দুর রহিমের খোঁজ পেতে গত (২৬ ডিসেম্বর) এয়ারপোর্ট থানায় একটি জিডিও করেছি। জিডি নাম্বার ৯৯০।

তিনি আরও জানান, আমার ছোট ভাইয়ের ডাকনাম মুহাম্মাদ। গায়ের রঙ শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। দেখতে একেবারে হ্যাংলা পাতলা। পড়নে জুব্বা এবং মাথায় টুপি ছিল।

এসময় নিখোঁজ আব্দুর রহিমের বড়ভাই মাওলানা আব্দুল্লাহ দেশবাসীর কাছে ছোট ভাইয়ের সন্ধান চেয়ে বলেন, আমার ভাইকে যদি কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন যেকোনো বিনিময়েই হোক ভাইকে আমরা ফিরে পেতে চাই। মুঠোফোন নাম্বার : 01770964010

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হাসান বলেন, আসলে যে পালিয়ে যায় তাকে ঐভাবে খুঁজে পাওয়া কঠিন। হারিয়ে গেলে ভিন্ন বিষয়। আমরা তাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গোপনসূত্রে জানতে পেরেছি সে, ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় আছে। তবে নিশ্চিত নয়। আমরা খোঁজ খবর নিচ্ছি।

তবে নিখোঁজ আব্দুর রহিম এর বড়ভাই মাওলানা আব্দুল্লাহ জানান, তাঁর ভাই মাদরাসা পালিয়েছে, এটা সত্য। তবে তাঁর খোঁজ এখনো পায়নি। থানা থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ