রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু
মহেশখালী

দ্বীপ উপজেলা মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

১৮ জানুয়ারী (শনিবার) দুপুরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

এসময় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে নিত্যপণ্যের বিক্রয় মূল্যের তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১০টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে দেওয়াসহ বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশ দেন মহেশখালী উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

অভিযান শেষে ব্রিফিং এ মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ