রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ-রুটে ফেরি চলা বন্ধ রয়েছে। এছাড়াও মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় চারটি ফেরি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা রাত থেকেই, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজিরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত ১টার পর থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ৩টার দিকে নৌ-রুটে কুয়াশা তীব্র আকার ধারণ করে নদীর চ্যানেলের বিকন বাতি ও  মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময়  দুর্ঘটনা এড়ানোর  জন্য, ফেরি চলাচল বন্ধ  ঘোষণা করে বিআইডব্লিউটিসি  কর্তৃপক্ষ।

এ সময় ৭৬টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৪টি ফেরি। এছাড়াও ঘাট এলাকাতে,পারের অপেক্ষায় আটকা রয়েছে  শত শত ছোট- বড় যানবাহন। তীব্র শীতে দুর্ভোগে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান,কুয়াশার মাত্রা কেট গেলে স্বাভাবিক হবে ফেরি চলাচল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ