রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টঙ্গী-জয়দেবপুর রুটে হঠাৎ বেঁকে গেছে লাইন, রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হঠাৎ ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুর আসার পথে লাইনের মধ্যে লাল পতাকা দেখে ট্রেনটি দ্রুত থেমে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ গজের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল পতাকার নিশান উড়িয়ে দেয়। বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ট্রেনের ১২০০ যাত্রীর প্রাণ।

বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, ‘লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামাই। এতে ট্রেনে থাকা ১২০০ যাত্রী রক্ষা পায়। তিনি আরো বলেন, ‘রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার কারণে লাইনটি বেঁকে যেতে পারে।

তবে তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ‘হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইন ঠিক হওয়ার পর দুই লাইনে ট্রেন চলবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ