রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার যুবক আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আর কে ওসমান আলী

আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-

দিনাজপুরের নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র সহ বিপ্লব হোসেন (২৬) নামে এক যুবক'কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৩ টায় বাংলাদেশ সেনাবাহিনী, নবাবগঞ্জ থানা পুলিশ ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের একটি  যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে  হাসুয়া, চাপাতি,  চাইনিজ চাকু সহ উপজেলার কুশদহ গ্রামের আহাদ আলীর ছেলে  বিপ্লব হোসেন'কে (২৬) আটক করে যৌথবাহিনী।

আটকের পর বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করে যৌথবাহিনী। পরে তার দেওয়া তথ্যে উপজেলার  শিবপুর গ্রামে অভিযান চালিয়ে, শিবপুর  এগ্রো ফার্মের আম ও বড়াই বাগানের ভেতর থেকে মাটি খুঁড়ে একটি বিদেশী 9mm পিস্তল, ১১ রাউন্ড গুলি, ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করে যৌথবাহিনী।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  আব্দুল মতিন  জানান, আটককৃত বিপ্লবের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায়19(F)/19-A The Arms Act ১৮৭৮ ধারায় একটি মামলা দায়ের করে  আসামীকে দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ