রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে পৌরশহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।  পরে সমাবেশে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির সমন্বয়কারী মাওলানা মাহমুদুল হাসান, সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মুফতি মাজহারুল হক কাসেমী, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম,  উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা মাসুম আহমাদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ,ইসলামী আন্দোলনের সহসভাপতি হা: মৌ: মুফাজ্জল হোসেন,মোহনগঞ্জ শাহীমসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফয়সাল, মাওলানা আবুল বাশার,মাওলানা কামাল আল হাদী প্রমুখ। এছাড়া এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।

বক্তারা এই উপজেলায় ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক-অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করার জন্য দাবি জানান। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ