রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে: নিহত-১, আহত-৩৫ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী নগরকান্দার ভবুকদিয়া নামক স্থানে  বরযাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। আহতদের  সবার বাড়ি রাজবাড়ী এলাকায় বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বরিশালের গৌরনদী থেকে বরযাত্রীবাহী বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুরে যাচ্ছিল (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া ভাঙ্গার পূর্বসদরদী বাসস্ট্যান্ডে মাইক্রোবাস ও মাহিন্দ্র এর সংঘর্ষে খাদে পড়ে যায়  মাহিন্দ্র। এতে আহত হয় ৫ যাত্রী। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ