রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গরীবের চাল কালো বাজারে বিক্রি, ডিলার ধরাশায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ,  বানিয়াচং প্রতিনিধি: 

বানিয়াচংয়ে গরীবের চাল কালো বাজারে বিক্রির করতে গিয়ে এমদাদুল ইসলাম রকি (৩৪) নামে এক ডিলার সেনাবাহিনীর হাতে চালসহ ধরাশায়ী হয়েছে। সে বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দাশপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে। ল্যান্স কর্পোরাল শামীম এবং সৈনিক সিরাজের তথ্যের ভিত্তিতে বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি বানিয়াচং বড়বাজার আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল গরিব অসহায় লোকদের মাঝে গত ৩ দিন যাবত বিক্রি করে আসছিল। ওএমএস এর চাল গরিব অসহায় মানুষকে না দিয়ে বেশি দামে বাজারে বিক্রি করে দেয়া হচ্ছিল।

খবর পেয়ে ওএমএসের ৫০ কেজির ০৫ পাঁচ বস্তা মোট ২৫০ কেজি চাল বিক্রির সময় হাতে নাতে জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে ওএমএসের চাল বিক্রির অপরাধে এমদাদুল ইসলাম রকি কে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ওএমএসের ডিলারের লাইসেন্স বাতিল ও নগদ ০১ (এক) লক্ষ টাকা জরিমানা ও জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ