রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, আটক চতুর্থ স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম নগরে পঞ্চম বিয়ে করায় স্বামী মো.আলাউদ্দিন (৩৬)-কে কুপিয়ে হত্যা করেছে চতুর্থ  স্ত্রী নুর জাহান।

শনিবার(২২ ফেব্রুয়ারি)  দিবাগত রাত দুইটার দিকে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, নিহত আলাউদ্দিন পেশায়প ছিলেন একজন দিনমজুর। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে। পারিবারিক কলহের জেরে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। স্বামী আলাউদ্দিন একেক সময় একেক ধরনের কাজ করতেন। কখনো রিকশা চালিয়ে আবার কখনো ইটভাটায় কাজ করে সংসার চালাতেন।
 

ওসি আরও বলেন, আটক নুর জাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। এর আগের তিন স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। ৯ বছর আগে নুর জাহান ও আলাউদ্দিনের বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। দেড় মাস আগে স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন নুর জাহান। আর এই ক্ষোভ থেকে দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নুর জাহান। নিহত আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ