রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

 বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ছিনতাই ২০০ ভরি স্বর্ণালংকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মো. আনোয়ার হোসেন।

রবিবার(২৩ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে, তাঁর ওপর হামলা চালায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি-ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রবিবার বাসায় যাওয়ার সময় তাঁকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তাঁর কাছে থাকা ২০০ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়  দুর্বৃত্তরা।

ওসি আতাউর রহমান আরও বলেন, মো. আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তাঁর শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশকর্মকর্তারা।

রামপুরা থানা-পুলিশ সূত্র জানিয়েছে, হামলা ও ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শরীরে চারটি গুলি লেগেছে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ